শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিএমইউজে রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভা

রাকিবুল ইসলাম পরাগ, নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সংগঠনকে গতিশীল করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রংপুর বিভাগীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বাদ আসর শাহী মসজিদ সংলগ্ন স্টেশন রোড কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিক সদস্যরা মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আনোয়ার আলী মিঠু। দোয়া পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী। দোয়া মাহফিলে সংগঠনের উন্নতি, সদস্যদের ঐক্য ও দেশের গণমাধ্যমের কল্যাণ কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি রেখা মনি ও ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ, কোষাধ্যক্ষ সেলিম মাহমুদ, দফতর সম্পাদক উমর ফারুখ, সাহিত্য সম্পাদক সম্পাদক রিয়াজুল হক সাগর, ক্রীড়া সম্পাদক সানোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ বীন সৌরভসহ সংগঠনের অন্যান্য সাংবাদিক সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। পাশাপাশি মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা বাড়াতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দাবানল পত্রিকার চিফ রিপোর্টার আহসান হাবিব মিলন সংগঠনকে কিভাবে আরও সুসংগঠিত, গতিশীল ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সদস্যদের মধ্যে ঐক্য, নিয়মিত সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ