শিরোনাম
ইন্টার্ণদের মাসিক ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবীতে রংপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধন রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রংপুরে পৃথক পৃথক কর্মসূচী পালন রংপুরে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামী সবুজ গ্রেফতার রাজধানীতে শিশু রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ রংপুর নগরীতে টিসিবি উপকারভোগীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ রংপুরে দেশীয় অস্ত্র, মাদকসহ কারবারী গ্রেফতার রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় রংপুরে জিয়া সংসদের দোয়া মাহফিল

ফারুক হোসেন নিজস্ব প্রতিবেদক / ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে রংপুর জিয়া সংসদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর নগরীর পুরাতন বিএনপি গলিতে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন, জিয়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ আলীমুল হাসান সাগর। জিয়া সংসদের সংগঠক সাহেদ ইকবালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সদস্য সেলিম চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য ফিরোজ আলম, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক কাউন্সিলর লিটন পারভেজ, মহানগর বিএনপি’র সদস্য আবু আলী মিঠু, ২৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফজলার রহমান, ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাব্বির পারভেজ সজীব, বিএনপি নেতা আসাদুর রহমান জাহিদ, সাকলায়েন চৌধুরী শহীদ, সাজিদ আহমেদ, এমএম আলম পান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুনতাছির মামুন মুন্না, শ্রমিক দলের মনিরুল ইসলাম মিন্টু, তাঁতী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান, ছাত্রদল নেতা ফাহিম ইসলাম ও সাঈদ রেজা উৎস। দোয়া পরিচালনা করেন, ক্বারী মোঃ আতাউল হক।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। আমরা তার সুস্থতার জন্য রংপুরবাসীসহ সর্বসাধারণের নিকট দোয়া কামনা করছি। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ