শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহে মাগফেরাত কামনায় রংপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে জিয়া সংসদের উদ্যোগে দোয়া পরিচালনা করেন, তেঁতুল তলা জামে মসজিদের প্রেস ইমাম আলী উল্লাহ শাহীন। জিয়া সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও ড্যাব নেতা ডাঃ আলিমুল হাসান সাগরের সভাপতিত্বে ও জিয়া সংসদ সংগঠক মাহফুজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, মহানগর বিএনপির সদস্য ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাসান আহমেদ, বিএনপি নেতা সাকলাইন চৌধুরী শহিদ, শাহেদ ইকবাল, সাব্বির পারভেজ সজিব, আলিয়ার রহমান নাটু, মোসতাক আহমেদ, ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মুনতাসির মামুন মুন্না, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলু, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান গুড্ডু আহমেদ, অলক সিনহা।
সভায় বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ কত পরিমাণ ভালোবাসতেন তার প্রমাণ মেলে নির্বাচনে। তিনি কখনও নির্বাচনে হারেননি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কখনও দেশের মানুষকে ছেড়ে যাননি। তার কাছে জনগণ ছিল পরিবারের মতো। বেগম খালেদা জিয়ার ওপর ফ্যাসিস্ট আওয়ামী সরকার অনেক নির্যাতন করেছে। তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তবুও তিনি দেশ ছেড়ে যাননি। এজন্যই তিনি সকলের কাছে আপোষহীন দেশনেত্রী হিসেবে পরিচিত।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিন কোটি কোটি মানুষ দোয়া করছেন। দেশ ও জনগণের কল্যানে তিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। আজ তিঁনি নেই কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্য মায়ের যোগ্য সন্তান বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ