শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

স্ত্রীর হাতে স্বামীর লিঙ্গ কর্তন, তোলপাড় বগুড়া

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার বারোপুর স্কুলপাড়া গ্রামে এ ভয়াবহ ঘটনা ঘটে।

আহত রাজু মন্ডল (৪২), ওই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজুর দ্বিতীয় বিয়ের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। ঘটনার রাতে স্ত্রী তানজিলা প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন স্বামীকে। রাজু অচেতন হয়ে পড়লে তাঁর হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ উঠেছে।

রাজুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত স্ত্রী তানজিলা পলাতক রয়েছেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ