শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জের তিস্তায় মিলল হাতের কবজি ও পায়ের গোড়ালিবিচ্ছিন্ন লাশ

স্থানীয় রিপোর্ট / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ।

জানতে চাইলে ওসি আবদুল হাকিম আজাদ বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটির হাতের কবজি ও পায়ের গোড়ালি নেই। গায়ে রংচটা হাফ শার্ট এবং পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট। বয়স হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।’

ওসি আরও বলেন, ‘সম্ভবত অন্য কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসেছে। সুরতহাল করে লাশ মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ