শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সড়কে প্রাণ গেলো বিএনপি নেতাসহ ২ জনের, গুরুতর আহত পুলিশ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

যশোর-ঢাকা মহাসড়কের ভাঙুড়া বাজারের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

রোববার রাত ১১টার দিকে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী ‘নড়াইল এক্সপ্রেসের’ একটি বাস রাত ১১টার কিছুক্ষণ আগে সেই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের কাচ ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনার পরপরই ভাঙুড়া বাজারের স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারীরা বাসযাত্রী আখতার হোসেনকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত অবস্থায় আবু জাফর এবং নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আবু জাফরের মৃত্যু হয়। আহত নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত আখতার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। নিহত আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, জাফর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

আহত নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের নিশিকান্ত আঢ্যর ছেলে। তিনি নড়াইলের লাহুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ