শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শ্বাসনালীতে নুডলস আটকে প্রাণ গেলো ১ বছর বয়সী শিশু জান্নাতের

ডেস্ক রিপোর্ট / ৪৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় নুডলস খাওয়ার সময় শ্বাসনালিতে আটকে ফাতেমা জান্নাত নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ডিলারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

এ প্রসঙ্গে পরিবার জানায়, শিশুটি মায়ের বুকের দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল আগেই। তাই পাঁচ মাস বয়স থেকে তাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো। বুধবার রাতে একসঙ্গে বেশি নুডলস দেয়ায় তা শ্বাসনালিতে আটকে যায়। দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিশুর দাদি শাহীন আক্তার জানান, নুডলস আটকে যাওয়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলেন, খাবার আটকে শ্বাস নিতে না পারায় ফাতেমার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ নিয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, শিশুর শ্বাসনালিতে খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে পা ধরে উল্টে মাথা নিচের রাখতে হয়। এরপর পেট চেপে ধরে পিঠ চাপড়াতে হয়। এতে খাবার মুখ দিয়ে বেরিয়ে আসে। ১০ মিনিটের মধ্যে সেটি বের করা না গেলে শ্বাস বন্ধ হয়ে শিশুর মৃতুর আশঙ্কা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ