শিরোনাম
রংপুরে হারিয়ে যাওয়া ৫১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ ৫০ হাজার টাকার মাছ নিধন ও গাছ কর্তন

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ হাজার টাকার মাছ নিধন ও দুটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত (১২ অক্টোবর) উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামে গভীর রাতে। এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন পুকুর মালিক মাছচাষি নওশাদ আলী মাস্টার।

ভুক্তভোগী নওশাদ আলী জানান, তার নিজস্ব পুকুরে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেন তিনি। পুকুরের পাশে একটি জমিতে কয়েকটি মেহেগুণি জাতের গাছ রোপন করেন। দুর্বৃত্তরা হঠাৎ করেই ঘটনার দিন রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করে ফেলে,একই সঙ্গে দুটি গাছ কর্তন করে। ধারণা করা হচ্ছে তাঁর ছোট এ’ কাজ করতে পারে। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।যারা এ ঘৃণ্য কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা.আরশেদুল হক মুঠো ফোনে বলেন,বিষয়টি আমাদের জানা নেই। তবে লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ