শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বগুড়ায় চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। দীর্ঘ ৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবির এ রায় ঘোষণা করেন।

২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলী উপজেলার দুর্গাহাটার বটিয়াভাঙ্গা এলাকায় মৃত ওসমান মোল্লার ছেলে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫)-কে হত্যা করা হয়। ঘটনার প্রায় আট বছর পর মামলার রায় ঘোষণা হলো।

ফাঁসির দন্ডে দন্ডিত হলেন, মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামী গুটু প্রামানিকের ছেলে, বাবুল প্রাং (২৮), ৩ নং আসামী আব্দুল মালেকের ছেলে মানিক (২৮), ও ৭ নং আসামী কামরুজ্জামানের ছেলে মিশু (২৭) তারা সবাই দুর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

উক্ত মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, ২ নং আসামী মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০), ৪ নং আসামী মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) ও ৯ নং আসামী একই ইউনিয়নের বটিয়াভাংগা এলাকার বিশু আকন্দের ছেলে আশিক (২৮)।

চার্জশিট ভুক্ত ৫ নং আসামী দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাফায়াত হোসেন পাপ্পু (২৬) ও মুন্না ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্লাবন (২০) দুইজনই ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে বিচারাধীন।

এ মামলায় খালাস পেয়েছেন আব্দুল মান্নান সাকিদারের ছেলে শান্ত সাকিদার (২৯), চার্জশিটের ৮ নং আসামী হিসেবে তিনি অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ভিকটিম পরিবার বিচারককে ধন্যবাদ জানিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

উল্লেখ্যঃ উক্ত মামলার ২ নং আসামী পিন্টু ওরফে মাজেদুর রহমান (৪০) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আদালতের রায়ে দন্ডিত বাকী আসামীরা সবাই পলাতক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ