শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

মুফতি মুহিবুল্লাহ মিয়াজী অপহরণের প্রতিবাদে পঞ্চগড়ে ইমান আক্বিদা রক্ষা কমিটির বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

উগ্র হিন্দুবাদী সংগঠন ইসকন কর্তৃক টঙ্গীর ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণের প্রতিবাদে এবং ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে শহরের শের-ই-বাংলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটি আয়োজন করে ইমান আক্বিদা রক্ষা কমিটি, পঞ্চগড়। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

বক্তারা বলেন, ইসকনের দেশবিরোধী ও ইসলামবিরোধী কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। টঙ্গীর ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণ ঘটনা তারই সাম্প্রতিক ভয়াবহ উদাহরণ। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ সময় বক্তারা আরও জানান, ধর্মীয় নেতা, আলেম ও ইসলামী কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। প্রয়োজনে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ