শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে, স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে আলিফ সরদার নামে (৬) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবচর পৌরসভার যাদুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আলিফ একই এলাকার বিল্পব সরদারের ছেলে ও স্থানীয় আল কারীম ইসলামি কিন্ডারগার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে পরিবার ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে স্কুল শেষে বাড়িতে ফেরে আলিফ। পরে খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বড়শি নিয়ে বাড়ির পাশের ময়নাকাটা নদীতে মাছ ধরতে যায় সে। এ সময় পা পিছলে নদীর পানিতে পড়ে যায় আলিফ। সঙ্গে থাকা অন্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে আলিফকে খোঁজাখুঁজি শুরু করে।

ঘণ্টাখানেক পরে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এ আজাদ জানান, হাসপাতালে আনার অনেক আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ