শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

ভারতের হাজারো ওয়েবসাইট হ্যাকারের কবলে, লেখা– ‘হ্যাকড বাই শেখ হাসিনা’

আন্তর্জাতিক ডেস্ক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলার দায় স্বীকার করেছে একদল হ্যাকার।

হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এসব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ শিরোনামের ব্যানার ঝুলছে। তাতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে।

ওই সাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশে অবজ্ঞাসূচক কথাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের কোনো একটি আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।

আরও হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘কোন দেশের ওয়েবসাইট সব চাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে।’

গত কয়েক দিন ধরে ভারতীয় হ্যাকাররা নিয়মিতভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, এর জবাব হিসেবেই এবার পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিংক পোস্ট করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকড নোটিশ দৃশ্যমান ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ