শিরোনাম
রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচী রংপুরে বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারী নিহত রংপুরে জমি দখলে ইলিয়াসের একাধিক মামলায় নিঃস্ব চাচাতো ভাইয়েরা, বিষপানে একজনের আত্মহত্যা কারমাইকেল কলেজের উন্নয়ন দৃশ্যমান না হলে ২৮ জুলাই থেকে কঠোর কর্মসূচীর হুশিয়ারী রংপুরে চোরাই মোটরসাইকেলসহ অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রংপুরে চাকরীর পরীক্ষায় জালিয়াতি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জন গ্রেফতার

রিপোটারের নাম / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রংপুরে পুলিশের পৃথক অভিযানে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া, ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট বখতিয়ারপুর উচাটারী গ্রামস্থ ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানা ও বিভিন্ন মামলার আরও ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে অভিযান পরিচালনা করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো, রংপুর মিঠাপুকুর উপজেলার ফকিরহাট রামেশ্বরপুর ফকিরহাটের রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছা দেউতি বাজারের চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), পীরগঞ্জ কাদিরাবাদে এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮), পাবনার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি (২৬)। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্টফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড প্লেসমেন্টের জন্য ব্যবহৃত ১টি ফরসেপ, ৬টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ২টি ফাঁকা চেক এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ