শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রংপুরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী, কাপড়সহ অন্য নকল পণ্য উদ্ধার ও নানা অপরাধ দমন নিয়ে সংবাদ সম্মেলন করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর মিলনায়তনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সংবাদ সম্মেলন করে জানান, বুধবার পুলিশের বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানীর পিকআপ ভ্যান থেকে ১৫ বস্তা ভারতীয় প্রসাধনী, ৯ বস্তা ভারতীয় কাপড়, দেড় লাখ শলাকা নকল বিড়ি, ২৩ বস্তা নকল ব্র্যান্ডের সিগারেট, ২ বস্তা নকল আকিজ বিড়ি, ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লাভলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া গত ৩ মাসে রংপুর মেট্রোপলিটন পুলিশ ৩১৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৮২ জন মাদক কারবারী, ৫৩ জন এসির তামা চোর চক্রের সদস্য, ৩২ জন নারী ও শিশু নির্যাতন মামলার আসামী, ৫ জন হত্যা মামলার আসামী, ১২ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য, ৯২৬ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। এতে ১০ বস্তা তামার তার, ৩ হাজার পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ২০ কেজি গাঁজা, ফেন্সিডিল, টাপেন্টাডল, মরফিন ইনজেকশনসহ বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, অনলাইন-অফলাইন জুয়া বন্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এক্ষেত্রে তথ্য পেলেই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া নগরীর যানজট এড়াতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী, মাহফুজুর রহমান, মারুফ আহমেদসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ