শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ব্রহ্মপুত্রে নিখোঁজ চার শিশু, ৩ জনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় ৪ শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঘটনাস্থলের ২ থেকে ৩ কিলোমিটার ভাটির দিকে প্রথমে মো. আতিক হোসেন, পরে জুয়েল ও শেষে নাজমুলের মরদেহ উদ্ধার হয়।

এর আগে বুধবার বিকেলে নিখোঁজের ঘটনা ঘটে। মৃত আতিক হাসান নারায়ণপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে, জুয়েল একই গ্রামের আলম মিয়ার ছেলে ও নজরুলের ছেলে নাজমুল। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে আঁখি।

স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ৪ শিশু নিখোঁজ হয়। নিখোঁজ ৪ জনের মধ্য আতিক হাসান ও আঁখি আপন ভাই-বোন। আজ সকালে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ ৩টি মরদেহ উদ্ধার করা হয়। পরে তারা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ রায় নিখোঁজ চার শিশুর মধ্যে ৩ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ