শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিকেলে বাবার সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, সন্ধ্যায় লাশ হয়ে ফিরল ছেলে

স্থানীয় রিপোর্ট / ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. লাবিব খান লাবু (১৮) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদীর কুটিপাড়া ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে রংপুরের ডুবুরি দল। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

মৃত লাবিব খান লাবু বামনডাঙ্গা বন্দরের মো. মতিয়ার রহমান খানের ছেলে। সে স্থানীয় বামনডাঙ্গা আবদুল হক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান জব্বার বলেন, আজ বিকেল ৪টার দিকে বাবা ও ছেলে দুজনে ঘাঘট নদীতে গোসল করতে নামে। এ সময় ছেলে সাঁতার কেটে নদীর অপর পাশে চলে যায়। পরে আবার বাবার কাছে ফেরার পথে মাঝপথে ডুবে যায় ছেলে। এরপর বাবা ও স্থানীয় বাসিন্দারা খুঁজতে শুরু করেন। একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দল এসে খোঁজার কাজে লেগে যায়। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পরে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ গজ ভাটি এলাকা থেকে লাশটি উদ্ধার করে ডুবুরি দল। নদীর নিচে থাকা বাঁশের খুঁটিতে লাশটি আটকে ছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ