শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডেস্ক রিপোর্ট / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম প্রদীপ বৈদ্য, তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য, তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরে।

তার লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানিয়েছেন কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ। তিনি জানান, শনিবার (৩১ মে) দিবাগত ভোর রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলাসদর কৈলাশহরের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৫৭ নং পিলারের কাছে বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।

এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা লোকমুখে শুনেছেন, তবে এব্যাপারে কোন জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানায়নি। তবে বিভিন্ন মাধ্যমে ভারতের কৈলাশহর হাসপাতালে তার লাশ রয়েছে বলে জেনেছেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার বলেন, বিষয়টি যেহেতু সীমান্তে, সীমান্তের দায়িত্ব বিজিবির, তবে আমরা শুনেছি বিএসএফ কর্তৃক একজন গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে, বর্তমানে তার মৃতদেহ ভারতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ