শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বগুড়ার আওয়ামী লীগ নেতা ঢাকা থেকে গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আবু ওবায়দুল হাসান ববি (৫৬), বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবু ওবায়দুল হাসান ববিকে আমরা ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”

ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা ও হত্যার দায়ে দায়ের করা ১২টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এর মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা তদন্তাধীন এবং কয়েকটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি টিম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার অধীনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ডিবি পুলিশ গ্রেফতারকৃত ববিকে বগুড়ায় আনা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ