শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বগুড়ায় যুবদল নেতা রাহুল সরকার সন্ত্রাসী হামলায় খুন

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় আবারও সন্ত্রাসী হামলায় প্রাণ গেলো এক রাজনৈতিক নেতার। শহর যুবদলের অধীন ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার (৩৫) মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার একটি ফাঁকা বাড়িতে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন।

নিহত রাহুল সরকার (৩৫) ১৩ নং ওয়ার্ডের শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আ: সোবাহান সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পুকুর চাষের জন্য দুপুরের দিকে রাহুল সরকার ওই এলাকায় যান। কিছুক্ষণ পরই একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর রাহুল গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।

ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। গ্রামজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ