শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে (৩৭) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া সদরের এসপি ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বিপ্লব গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চক-ডঙর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহম্মেদ। তিনি জানান, চলতি বছরের ১৮ আগস্ট বগুড়া সদর থানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার ১৮১ নম্বর আসামি মশিউর রহমান বিপ্লব।

গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পরে থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করে তাকে কারাগারে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ