শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন শফিকুল ইসলাম রিংকন (২১)। তার বাড়ি গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, তিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদমদীঘি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ায় দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ