শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার উদ্যোগে সোমবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারি তামিম হাসান সাকিবের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক ও বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক এবং শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান আকিদুল ইসলাম, প্রভাষক তানিয়া তাবাসসুম, প্রভাষক ফাহমিদা রোজানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মাসুদ ইকবাল, প্রভাষক সোহরাব হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, গণিত বিভাগের প্রধান রফিকুল ইসলামসহ আরও অনেকে।

খেলা শেষে বিজয়ী ইংরেজি বিভাগকে একটি খাসি ও ট্রফি, রানার্সআপ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দুটি রাজহাঁস ও ট্রফি এবং তৃতীয় স্থান অধিকারী দর্শন বিভাগকে একটি রাজহাঁস প্রদান করা হয়।

উল্লেখ্য, ৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংরেজি বিভাগ ২ বল হাতে রেখেই ২ উইকেটে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ