শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

প্রেমিক যুগলের কাছে নেয়া টাকা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১৪

স্থানীয় রিপোর্ট / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিক যুগলের কাছ থেকে আদায় করা ৫০ হাজার টাকা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৮ ও ২৯ আগস্ট উপজেলার বান্না গ্রামে এক প্রেমিক যুগলকে আটক করে স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। সেই সালিশে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর ইসলাম রিপন ওই যুগলের কাছ থেকে ৫০ হাজার টাকা আদায় করে বিষয়টি মীমাংসা করেন।

তবে টাকা আদায়ের পদ্ধতি ও বণ্টন নিয়ে ছাত্রদল নেতা মাহমুদ হাসানের সঙ্গে রিপনের বিরোধ শুরু হয়। এরই জেরে সোমবার সন্ধ্যায় রিপন তার অনুসারীদের নিয়ে মাহমুদের চাপড়িগঞ্জ বাজারের সার ও কীটনাশকের দোকানে হামলা চালান। হামলার সময় দোকানে ভাঙচুর চালানো হয় এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে ছাত্রদল পক্ষের ১০ জন এবং স্বেচ্ছাসেবক দল পক্ষের ৪ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রদল নেতা মাহমুদ হাসান অভিযোগ করে বলেন, ‘রিপন আমাদের নাম ব্যবহার করে প্রেমিক যুগল থেকে টাকা আদায় করেছেন। আমরা প্রতিবাদ করায় তিনি আমার দোকানে সন্ত্রাসী হামলা চালান।

অন্যদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুর ইসলাম রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রাপ্ত টাকা দলের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। বরং মাহমুদের লোকজনই আমাদের ওপর হামলা চালিয়েছে।’

ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ