শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় পুলিশ কনস্টেবল আটক, অতঃপর বিয়ে!

স্থানীয় রিপোর্ট / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ কনস্টেবল ইমরুল কায়েস (৩৪) অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাদের আটক করে বিয়ে পড়িয়ে দেয়।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী বসুনিয়াটারী গ্রামে ওই গৃহবধূর সঙ্গে কনস্টেবলের বিয়ে সম্পন্ন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ওই পুলিশ কনস্টেবলকে আপত্তিকর অবস্থায় ওই প্রবাসীর স্ত্রীর ঘরে আটক করেন স্থানীয়রা।

পুলিশ কনস্টেবল ইমরুল কায়েস গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ি গোবিন্দপুর গ্রামের লুৎফর রহমান ছেলে। বর্তমানে তিনি রংপুর মেট্রোতে কর্মরত আছেন।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুলিশ কনস্টেবল মালিবাড়ি গোবিন্দপুর গ্রামের প্রবাসীর বাড়িতে যাতায়াত করেন। এ নিয়ে একাধিক বার ওই প্রবাসীর স্ত্রীকে বলাও হয়েছে। কিন্তু তিনি অস্বীকার করেছেন এবং এ নিয়ে সবার সঙ্গে খারাপ আচরণও করেছেন। এমনকি নিজের শ্বশুর-শাশুড়ির সঙ্গেও।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রীর জানান, তার নাকি আত্মীয় হন ওই পুলিশ কনস্টেবল। পুলিশ কনস্টেবলের অবাধে এ যাতায়াতকে মেনে নিতে পারেননি এলাকাবাসী। সে কারণে ঘটনার রাতে তারা পাহারা দিয়ে আটকে দেন ওই পুলিশ কনস্টেবলকে। তাদের উভয়ের সংসারে সন্তান আছে।

প্রত্যক্ষদর্শী সুমন মিয়া (৩২) বলেন, পুলিশ সদস্য গত শুক্রবার রাত ১০টার দিকে মেয়ের শয়ন ঘরে ঢোকে। সাড়ে ১০টার মধ্যে খাওয়ার দাওয়া শেষ করেন। রাত ১১টার দিকে খারাপ কাজ শুরু করেন। তখন আমরা তাদের ডাক দেই। ঘরে ঢুকে দেখি ছেলে ড্রেসিং টেবিলের কাছে লুকিয়ে আছে। পরে আমরা ছেলে-মেয়েকে বেঁধে রাখি।

ইউপি সদস্য আতোয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। দরজা খুললে দেখি পুলিশ সদস্য লুকিয়ে আছেন ড্রেসিং টেবিলের কাছে। এসময় ছেলের শরীরে স্যান্ডো গেঞ্জি ছিল।

মধ্যস্থতাকারীর একজন শামসুজ্জামান প্রামানিক তনু বলেন, ঘটনার পর উভয়পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। সবার মতামতের ভিত্তিতে প্রবাসীকে তালাক দেন তার স্ত্রী। পরে আটক পুলিশ কনস্টেবলের সঙ্গে প্রবাসীর স্ত্রীর বিয়ে দেওয়া হয়। এরপর কনস্টেবল নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে যান।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ