শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত

মো: পাপুল সরকার(পলাশবাড়ী)গাইবান্ধা: / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ি মৌজায় অবস্থিত পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে বাজেটের অপচয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ঠিকাদারি প্রক্রিয়ায় জালিয়াতি, দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর অব্যবস্থাপনা

ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকালে, পলাশবাড়ী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলালের বিরুদ্ধে অনিয়ম – দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার,সরকারী দায়িত্ব পালনে চরম অবহেলা স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধায়ক (প্রকৌশলী দপ্তর রংপুর) তাওহীদ ইসলাম।

এ সময়,উপজেলা প্রকৌশলী,স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

তদন্ত শেষে, তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের অনিয়ম খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছেন।আমি অভিযোগের আংশিক সত্যতা পেয়েছি যা নোট করেছি যা আমি লিখিত আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো। আশা করি পরবর্তীতে বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্থানীয়দের এবং সাংবাদিকদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর আওতায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টিতে ভবন নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে বারংবার প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। অভিযোগ রয়েছে, প্রকৌশলী হেলাল একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে নিয়ম-নীতি উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের প্রবল আপত্তির মুখে কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত ২৩ জুলাই (সোমবার) দুপুরে গোপনে নির্মাণশ্রমিক এনে পুনরায় কাজ শুরু করা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে হেলাল উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন যে, এলাকাবাসী ‘চাঁদা দাবি’ এবং ‘সরকারি কাজে বাধা’ দিচ্ছেন। তিনি ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপও কামনা করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান,বিদ্যালয় ভবনের নির্মাণকাজে অনিয়মের দৃশ্য পরিলক্ষিত হয়েছে এবং এলাকাবাসীর উপর আনীত অভিযোগ সত্য নয় বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ