শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

পঞ্চগড় জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় রমরমা দেহব্যবসার আসর, গ্রেফতার ৫

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৮০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলা স্টেডিয়াম সংলগ্ন আবাসিক এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে চলা দেহব্যবসার আসর ভেঙে দিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে দুই জন নারী এবং তিন জন পুরুষ রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির মালিক, দুই যুবক এবং দুই দেহ ব্যবসায়ি নারীকে হাতেনাতে আটক করা হয়। বর্তমানে তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানের সময় বাড়ির মালিকের কাছে দীর্ঘদিন ধরে চলা এ কার্যকলাপ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কতদিন ধরে এই দেহব্যবসা চলছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় সন্ধ্যা নামার পর সন্দেহজনক লোকজনের আনাগোনা বেড়ে যেত। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান এবং পুলিশের তাৎক্ষনিক তৎপরতায় কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ