শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

আশিকুর রহমান রনি; পঞ্চগড় প্রতিনিধি / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পঞ্চগড় জেলার বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা রিয়াদ হাসান ওরফে মাসুদ (২৪) গ্রেপ্তার হয়েছে। এ সময় চুরি যাওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াদ হাসান ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ নভেম্বর) দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকা থেকে রিয়াদ হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারি এলাকায় অভিযান চালিয়ে শামসুদ্দিন কমিরউদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন সড়ক থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার নাজিরপাড়ার শাহীন কবীর প্রধানের বাড়ির নিচতলার গ্যারেজ থেকে টিভিএস কোম্পানির অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, “গ্রেপ্তার রিয়াদ হাসান ওরফে মাসুদকে বুধবার (৫ নভেম্বর) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। চুরির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ