শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নিম্নচাপ শক্তিশালী হলেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই

ডেস্ক নিউজ : / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হয়েছে নিম্নচাপে। ফলে সকাল থেকে লাগাতার বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি হতে পারে আরো শক্তিশালী। বাড়তে পারে বৃষ্টিপাত। তবে নেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। পাহাড়ি এলাকায় হতে পারে পাহাড়ধসও, সাময়িক প্লাবিত হতে পারে কিছু নিম্নাঞ্চল।

২৭ মে বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে। যা বৃহস্পতিবার (২৯ মে) সকালে পরিণত হয় নিম্নচাপে। ফলাফলে, রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই সকাল থেকে হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত।

বৃষ্টিতে যান্ত্রিক জীবনে কিছুটা স্বস্তি এলেও ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর। জায়গায় জায়গায় জমে গেছে পানি। বেড়েছে যানজট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশের প্রায় সব বিভাগেই সম্ভাবনা রয়েছে ভারি বৃষ্টিপাতের।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি আরো কিছুটা শক্তিশালী হলেও তা ঘূর্ণিঝড়ে রূপ নেবার কোনো সম্ভাবনা নেই। তিনি জানান, নিম্নচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরগুলোতে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ