শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

দেবীগঞ্জে হাজারো নেতা-কর্মী নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল 

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় পনেরো হাজার নেতা-কর্মী নিয়ে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভার বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়। ব্যানার, প্ল্যাকার্ড, দাড়ি–পাল্লা প্রতীক ও বিভিন্ন স্লোগানে সজ্জিত নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি  জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা কোনো আপস করব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ