শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দেবীগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

সিরাতুল মোস্তাকিম, পঞ্চগড় প্রতিনিধি / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন, মিথ্যা মামলার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবি জানান। তারা সরকারের কাছে সকল পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান। তারা বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকেরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে জনসাধারণের উপর অনিয়ম, জুলুম নির্যাতন, চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের নিরাপত্তা নাই।

সাংবাদিক সিরাতুল মুস্তাকিম এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুন, বাংলাদেশ প্রেস ক্লাবের দেবীগঞ্জ শাখার আহবায়ক আতাউর রহমান ও সদস্য সচিব এনামুল হক,  দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া প্রমুখ।

এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মানববন্ধন শেষে বিভিন্ন নির্যাতনে আহত সাংবাদিকদের সুস্থতা কামনা ও বিগত দিন গুলোতে বিভিন্ন ভাবে হত্যায় নিহত সাংবাদিকদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার গাজীপুরে দৈনিক প্রতিদেনর কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ