শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

দেবীগঞ্জে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল মতিনের

সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদ বলেন, কৃষির উন্নয়নে শুধু প্রযুক্তি বা প্রশিক্ষণই যথেষ্ট নয়, দরকার মাঠভিত্তিক বাস্তবভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা বিনিময়। সেই কাজটিই করছে পার্টনার ফিল্ড স্কুল। এটি শুধু কৃষকের জন্য নয়, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা তৈরিতে একটি কার্যকর মডেল হিসেবে কাজ করছে।

আয়োজকরা জানায়, এবারের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে মোট ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। এরমধ্যে ৭০ জন কৃষক। বাকি ৩০ জন জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ