শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার

রিপোটারের নাম / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বগুড়া সদর থানা পুলিশ দুর্ধর্ষ ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বিষয়টি মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন— চাঁদপুর সদর থানার কল্যানপুর ইউনিয়নের দাসাদী গ্রামের মৃত সিরাজ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫)। বর্তমানে তিনি সাভারের বড়ইতলা জাহাঙ্গীরনগর কলোনীতে বসবাস করছিলেন।

অপরজন বাগেরহাট জেলার মোল্লারহাট থানার উদয়পুর ইউনিয়নের গাড়ফা (সিকদার বাড়ি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৩৬)।

ওসি জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে শহরের সিলকীবান্ধাস্থ আজাদ কার্গো পরিবহন সার্ভিস অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ৭–৮ জন মুখোশধারী ডাকাত ওই অফিসে ঢুকে তিন নাইটগার্ডকে বেঁধে ফেলে। পরে তারা অফিসের ক্যাশ ড্রয়ার ভেঙে প্রায় ১৮ লাখ টাকা ও একটি ১২ হাজার টাকার হাতঘড়ি লুট করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ