শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

দিনাজপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন

ডেস্ক নিউজ : / ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দেওয়ার তিন দিনের মাথায় এবার বিরামপুর উপজেলা সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করল ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পাঠানোর পর আটক করা হয় বলে জানান ফুলবাড়ী বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক টুআইসি মেজর সাজ্জাদ হোসেন।

আটকদের মধ্যে তিনজন নারী এবং পুরুষ তিন এবং নয়জন শিশু; যারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে বিজিবি।

আটকরা হলেন- আকাশ মোল্লা (৬০), তার স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪) ও মানির মোল্লা (৩০), ছেলের স্ত্রী ঝরনা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)। বাকিরা শিশু-কিশোর। তারা নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা।

মেজর সাজ্জাদ হোসেন বলেন, রাত ৩টার দিকে অচিন্তপুর সীমান্তের সীমানা পিলার এলাকায় হঠাৎ আলো নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এক পর্যায়ে ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ।

বিষয়টি অচিন্তপুর বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যদের নজরে আসলে তাদের আটক করে নিজেদের হেফাজতে নেওয়া হয় বলে জানান তিনি। আটকদের থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি কর্মকর্তা সাজ্জাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ