শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্থানীয় রিপোর্ট / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসকর আলী (রাসেল) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ থেকে ১০০ গজ ভারতের ভেতরে তারকাটার কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন গিয়ে দেখেন তার মরদেহ কাটাতারে পড়ে আছে।

এ ব্যাপারে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, হত্যার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ভারতের অভ্যন্তরে অতিরিক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়ন করা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ