শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জ সীমান্ত দিয়ে আরো ছয়জনকে পুশ-ইন

স্থানীয় রিপোর্ট / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আরো ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠান ভারতের পুরানগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে পুশ-ইনের শিকার ব্যক্তিদের সীমান্তে আটক করে বিজিবি।

আটকরা হলো নড়াইলের কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার মেয়ে কোহিনুর বেগম (৩০) ও ছেলে ইকরাম মোল্লা (৩১), একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩৫), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০) এবং তাঁর মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। গতকাল শুক্রবার তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয়। পরে বিএসএফ তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায়।

আটকদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম শনিবার বিকেল সাড়ে ৩টায় জানান, এখন পর্যন্ত আটকদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ