শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন

স্থানীয় রিপোর্ট / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, বাগেরহাট জেলায় বলে জানা গেছে। বুধবার (১৬ জুলাই) দিবাগত গভীর রাতে সদর উপজেলার চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে একজন ভারতীয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তার পরিচয় নিশ্চিতসহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরের পর আটককৃতদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানাসহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এরপর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে। এরমধ্য একজন তার ঠিকানা সঠিকভাবে না বলতে পারায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের মধ্যে ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ