শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবকের মৃত্যু

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোরে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নং মেইন পিলারের ভিনুয়া-মাদারী এলাকায় ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

রাসেল হোসেন হরিপুর ৫নং ইউনিয়নের হরিপুর সদর গ্রামের নিয়াজের ছেলে বলে জানা গেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার ভোর অনুমান চারটার দিকে রাসেল সহ কয়েক জন মিনাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্ঠা করে। এবং কাটা তারের কাছে গেলে ভারতের কিষাণগঞ্জ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এত রাসেল গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

তার মরদেহ ভারতের প্রায় ২শ গজ অভ্যন্তরে পড়ে ছিল। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্ঠা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ