শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

দায়িত্বে অবহেলা ও দুর্নীতিতে অভিযুক্ত ওসি মিলাদুন্নবী প্রত্যাহার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দায়িত্ব পালনে অনিয়ম, অবহেলা ও দুর্নীতির অভিযোগে বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন্নবীকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ অফিস বগুড়ার ওআর শাখায় সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি হওয়া এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনের সময় ওসি মিলাদুন নবী ধর্তব্য অপরাধে মামলা রুজু না করে আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অপরাধীদের ব্যবহৃত একটি পুলিশ কালারের পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ২-১৪-৪১৩৭) শনাক্তে বিআরটিএ’র সঙ্গে পত্রালাপ না করে দায়িত্বে অবহেলা করেছেন।

একইসাথে গুরুত্বপূর্ণ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থতা এবং পুলিশ ক্লিয়ারেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্মারক নং ৪৪.০১.০০০০.০১২১৯০০৫২৫৯১২/১(১৫০) অনুযায়ী এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ