শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচিঃ

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলা মাওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ এর নের্তৃত্বে বিশাল মিছিল এবং মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ বলেন আমরা সাবেক মন্ত্রী বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নির্দেশনায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দ্দশা মোচনের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন প্রয়োজন, আমারা আমাদের প্রয়োজন অনুযায়ী পানি পাইনি, যখন পানির প্রয়োজন তখন পাইনা আর যখন প্রয়োজন নেই তখন পানি দেয়, বন্যা এবং নদী ভাঙ্গনের কারণে আমাদের জীবন-জীবিকা, কর্মসংস্থানের ব্যবস্থা বিপর্যস্ত অবস্থায়। তাই আমাদের বৈশম্য মুক্ত জীবন জিবি কার জন্য এই অন্তর্তবর্তীকালীন সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ সূচনা করার দাবিতে আজ মশাল প্রজ্বলন কর্মসূচি।

এই কর্মসূচি দিয়েও যদি দাবি আদায় না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফ আই জাহাঙ্গীর মন্ডল,

আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ, তছলি উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলম, ইকতিয়ার মামুন, বাবলু মন্ডল মেম্বার, আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ