শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্যের প্রতিবাদে পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাপুল সরকার গাইবান্ধা (পলাশবাড়ী) / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একের পর এক অশ্লীল, অশালীন এবং চরিত্রহননমূলক মন্তব্য, সেই সঙ্গে সারাদেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে,পরে পলাশবাড়ী চারমাথা মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।

এতে বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোসফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ,

সমাবেশে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ