শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাছ উৎসব: প্রতিবছরের মতো এ বছরেও উৎসব মুখরিত ভাবে মাছ ধরছে সকলে।

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

প্রতি বছরের মতো ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। হাজারো মানুষ জাল নিয়ে নামেন পানিতে, তৈরি হয় মিলন–মেলার।

প্রতি বছরের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর বুড়ি বাঁধে মাছ ধরা উৎসব শুরু হয়েছে। এ উৎসবকে ঘিরে বাঁধে মাছ ধরতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তবে এবার চাহিদা অনুযায়ী মাছ না পাওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। দেশি প্রজাতির মাছ রক্ষায় কাজ রিং জাল নিধনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।

গতকাল শুক্রবার বিকেলে বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। গভীর রাত থেকে মাছ শিকারিরা পানিতে নামেন মাছ ধরার জন্য। আজ শনিবার সকাল থেকে মাছ নিয়ে ডাঙ্গায় ফিরে আসেন তাঁরা। এ উপলক্ষে হাজার হাজার মানুষ আসেন মাছ শিকার করতে। অনেকে আসেন মাছ কিনতে। আশপাশে শুরু হয় মানুষের মিলন মেলার।

ঠাকুরগাঁও সদরের আকচা ও চিলারং ইউনিয়নে বুড়ি বাঁধের অবস্থান। প্রতিবছর বাংলা পঞ্জিকার কার্তিক মাসের প্রথমদিকে খুলে দেওয়া হয় জলকপাট। বাঁধে আটকে থাকা পানিতে নেমে পড়েন এলাকার মানুষ। তাঁদের সঙ্গে যোগ দেন আশপাশের শহর-গ্রামের লোকজন। এটা এক সময় রূপ নেয় মাছ ধরার উৎসবে। এটা চলে তিন-চার দিন। মাছ ধরা এই উৎসব ঘিরে এলাকা পরিণত হয় মিলন মেলায়।

শুক্রবার বিকেলে বাঁধের পানি ছেড়ে দেয় কর্তৃপক্ষ। পানি ধীরে ধীরে কমতে শুরু করলে মাছ শিকারিরা জাল নিয়ে পানিতে নেমে মাছ ধরা শুরু করেন। বিশেষ করে দেশি মাছ পাওয়া যায় বাঁধটিতে। টাকি, পুটি, মলা, ফলি, শিং, শোল, টেংরা মাছ বেশ ভালো দামে বিক্রি হয় বাঁধের সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ