শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে টেন্ডার ছাড়াই সরকারী গাছ কর্তন

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৫নং বালিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণের কয়েকটি মূল্যবান গাছ টেন্ডার ছাড়াই কর্তনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড ও সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, তিনি বিষয়টি জানেন না। সাংবাদিকরা ভূল্লী সহকারী ভূমি অফিসার আবুল কালাম আজাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান—আবুল কালাম আজাদ গাছ কাটার বিষয়টি তাঁকে অবহিত করেননি। ইউএনও সাংবাদিকদের ফোনে বলেন, “গাছগুলো উপজেলা অফিসে আনা হবে এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, কাটা গাছগুলোর আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকারও বেশি। তারা বলছেন, সরকারি সম্পদ এভাবে টেন্ডার ছাড়াই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হলে সরকারের আর্থিক ক্ষতি হয়।

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ