শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ডাকলক্ষ্মী পূজা

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামীণ এলাকায় আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ডাকলক্ষ্মী পূজা। শরৎকালের এই পূর্ণিমা তিথিতে কৃষক পরিবারগুলো ধানক্ষেতে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করেন, ফসলের প্রাচুর্য ও পরিবারের সমৃদ্ধি কামনা করে।

রবিবার সন্ধ্যা নামতেই জেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে মাঠে দেখা যায় অনন্য এক দৃশ্য। নারীরা হাতে প্রদীপ ও ধূপ নিয়ে ধানক্ষেতের মধ্যে ছোট বেদি বানিয়ে পূজা দেন। তাঁদের বিশ্বাস, এই দিনে মা লক্ষ্মী ধানক্ষেতে অবতীর্ণ হন, তাই মাঠে প্রদীপ জ্বালিয়ে তাঁকে আহ্বান জানানো হয়। সেই থেকেই পূজার নাম “ডাকলক্ষ্মী পূজা”।

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন গ্রামবাসী জানান, “আমাদের পূর্বপুরুষের সময় থেকেই এই পূজা চলে আসছে। মাঠের ফসল ভালো রাখতে, ঘরে সুখ-সমৃদ্ধি আনতে আমরা প্রতি বছর এই পূজা করি।”

স্থানীয়দের মতে, ডাকলক্ষ্মী পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ। পূজার মধ্য দিয়ে মানুষ প্রাকৃতিক শক্তির প্রতি কৃতজ্ঞতা জানায় এবং ফসল ফলানোর আশীর্বাদ কামনা করে।

পূজার শেষে নারীরা বাড়িতে ফিরে লক্ষ্মীর প্রসাদ ভাগ করে নেন পরিবারের সদস্যদের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ