শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ের পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল শিশুর

স্থানীয় রিপোর্ট / ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে এসে আয়মান হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণে এ ঘটনাটি ঘটে। নিহত আয়মান হোসেন, সদর উপজেলার নারগুন গ্রামের আরিফ হোসেনের ছেলে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার পুকুরে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। তখন প্রশিক্ষণ চলাকালে ডুবে যায় আয়মান। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিস এসে তাকে খুঁজে পেয়ে হাসপাতালে নেয়। তখন কর্তব্যরত চিকিৎসক আয়মানকে মৃত ঘোষণা করেন।

অভিভাবক মাশহুর রহমান বলেন, প্রশিক্ষণে পাঠানো হয়েছে সাঁতার শেখানোর জন্য। সন্তানের মরদেহ নিয়ে যাওয়ার জন্য না। নিরাপত্তা নিশ্চিত না করার জন্য এমন মৃত্যু হয়েছে। এটা তাদের অবহেলা, এর দায় তাদেরকেই নিতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, সাঁতার প্রশিক্ষণে এসে শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ