শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

জমি নিয়ে বিরোধের জেরে শালার লাঠির আঘাতে ভগ্নিপতি নিহত

স্থানীয় রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার এলাকায় শালার লাঠির আঘাতে দুলাভাই মোজাহার আলী বেপারী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মোজাহার আলী বেপারী গিদার ইউনিয়নের প্রধানের বাজারের বেপারী পাড়া গ্রামের মৃত এসহাক আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, মোজাহার আলী বেপারী ওরফে খাজা বেপারী ও তার শালা লুৎফর রহমান ও নবীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। মোজাহার আলী ওই জমির বিক্রয় মূল্য পরিশোধ করলেও তার শালারা জমি দলিল করতে অনীহা দেখাচ্ছিল। সম্প্রতি লুৎফর রহমান ও নবীর হোসেন ঢাকার কর্মস্থল থেকে এলাকায় ফেরেন।

জমি দলিলের বিষয়ে কথা বলতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শালা লুৎফর রহমান ও নবীর হোসেন লাঠি দিয়ে মোজাহার আলীকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে লুৎফর রহমান ও নবীর হোসেন পলাতক রয়েছেন।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ