শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ছুটি শেষ, যাত্রী-যানবাহনে ব্যস্ত হচ্ছে রাজধানী

ডেস্ক নিউজ : / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

লম্বা ছুটি ঘিরে কোরবানির ঈদের দুদিন আগে থেকে ফাঁকা হতে শুরু করেছিল ঢাকা। টানা দশদিনের ছুটি পেয়ে ঈদ করতে যারা যারা ঢাকা ছেড়েছিলেন, তাদের বেশিরভাগই রাজধানীতে ফিরে এসেছেন। তাই এই শহরও মানুষের চলাচলা ও ব্যস্ততায় চেনা রূপে ফিরতে শুরু করেছে।

রোববার খুলেছে অফিস আদালত, ব্যাংক পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব অফিস। তাই ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা।

তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ থাকায়, বিভিন্ন সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট সেভাবে দেখা যায়নি। একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা আহসান হাবিব বলছেন, মোহাম্মদপুর থেকে মতিঝিল আসতে আধা ঘন্টার মত সময় লেগেছে তারা। অন্যদিন যেখানে লেগে যায় কমপক্ষে এক ঘণ্টা।

ধানমন্ডি, মোহাম্মদপুর এলাকায় অনেকগুলো স্কুল-কলেজ, সেগুলো বন্ধ থাকায় রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই ছিল বলা যায়। রাজধানীর শ্যামলী, কলেজ গেইট, আসাদগেইট হয়ে ফার্মগেইট সড়কে যানবাহনের চাপ থাকলেও সিগন্যালে তা বেশিক্ষণ আটকে থাকছে না।

এলিফেন্ট রোড থেকে মহাখালীর আমতলীর পথে যাতায়াতকারীদেরও যানজটের ভোগান্তির শিকার হতে হয়নি।

মিরপুর থেকে মাওয়া চলাচলকারী স্বাধীন পরিবহনের চালক ইয়াসিন বলছেন, “ঢাকায় ঢুকতেই কষ্ট হইছে, অনেক সময় লাগছে। গুলিস্তানের দিকেও যানজট ছিল। কিন্তু এরপর মিরপুরের দিকে আসছি রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল।”

সকালে আগারগাঁও থেকে গুলশানে অফিসে গেছেন আফরিন সুলতানা।

তিনি বলেন, “মহাখালীর দিকে কিছুটা যানজট পেয়েছি। মহাখালী থেকে গুলশানের পথে গাড়ির চাপ ভালই ছিল। তবে সেটাকে যানজট বলা যাবে না।”

ভাড়ায় কার চালক মো, শাকিল বলছেন, “গুলশান থেকে ফার্মগেইট আইলাম। অন্যদিনের মত যানজট নাই, তবে গাড়ি ধীরে চলতেছে।”

কোরবানির ঈদ উদযাপিত হয়েছে ৭ জুন। ঈদের আগে ৫ জুন থেকে পরবর্তী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় ঈদ উপলক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ