শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর হাতে ভারতীয় বিএসএফ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (০৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হেফাজতে নেয়।

পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য জোহরপুর বিওপি ফাঁড়ির বিজিবির হেফাজতে রয়েছেন।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।

নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তের শূন্য রেখায় ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েন। পরে তাকে স্থানীয়রা আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, সকাল ৮টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে ওই বিএসএফ সদস্যের নাম প্রকাশ করা হয়নি।

বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু বলেন, আইনানুগভাবে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ