শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলেন বৈষম্যবিরোধী নেতা, ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট / ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

গাজীপুরের শেরেবাংলা রোডের একটি বাসা থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী পূর্ব থানা চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হয়, তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি? আকাশ খান এ সময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন।

ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, ‘আমরা সমাধানের পথ খুঁজতে চাইলে তারা ২০ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে হাতে থাকা ২০ হাজার টাকা এবং ভাড়াটিয়াদের কাছ থেকে আরও ৬ হাজার টাকা তুলে দিলে তারা সেখান থেকে চলে যায়। তবে পরদিন সকাল ১১টার মধ্যে পাঁচ লাখ টাকা প্রস্তুত রাখতে বলা হয়।’

এ বিষয়ে আকাশ খানের সঙ্গে গণমাধ্যম থেকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে অভিযোগের বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এমন কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। যদি কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটক করা হয়নি।

উল্লেখ্য, আকাশ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সংগঠন ও সংশ্লিষ্ট মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দ্রুত নিরসন না হলে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দুর্বল হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ