শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্থানীয় রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামে বাঁশঝাড় থেকে শাহানারা নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, বকুল মিয়া জুয়া খেলা আসক্ত। তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। এই টাকা আনতে অস্বীকৃতি জানালে প্রায় মারধর করেন। তারা ধারনা করছেন গত রাতে আবারও জুয়ার টাকা আনাকে কেন্দ্র করে তার স্বামী বকুল মিয়া শাহানারাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ওই গৃহবধূর মরদেহ বাড়ির পাশে বাঁশঝাড়ে ঝুলিয়ে রাখে। সকালে ওই গৃহবধূর মরদেহ বাঁশঝাড়ে দেখে এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী ও বড় ছেলে লাশ বাঁশঝাড় থেকে মরদেহ নামিয়ে ঘরে রেখে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।

পরে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম, এসআই হারুনর রশিদ পুলিশ সদস্যদের নিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ