শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২০ জুলাই) রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশ জানায়, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। এর মধ্যে একটি গত বছরের ১৮ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় দায়ের করা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। অন্য দুটি মামলার একটি গত বছরের ২৬ আগস্ট এবং অন্যটি চলতি বছরের ২২ মে দায়ের করা হয়। দুটি মামলাতেই হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় তিনি পলাতক ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। আজ সোমবার তাঁকে আদালতে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ